1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হজে গিয়ে মৃ/ত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ সময় দর্শন

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. আব্দুল হাই বুলু (৬১) নামের এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরব সময় সকাল ৮টা ও বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের সঙ্গে থাকা নিহতের ছোট ভাই আব্দুল হাকিম। নিহত আব্দুল হাই বুলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। পেশাগত জীবনে তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান বুলু। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিমও ছিলেন। মদিনায় অবস্থানকালে গতকাল সোমবার (২৭ এপ্রিল) বুলু বুকে ব্যথা অনুভব করলে তাকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে আজ মঙ্গলবার ফজরের নামাজের পর মদিনায় মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাকিউল গারকাদ (জান্নাতুল বাকি) কবরস্থানে দাফন করা হয়। নিহতের ছোট ভাই আব্দুল হাকিম সৌদি আরব থেকে মোবাইল ফোনে বলেন, হঠাৎ করেই আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎকেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। আজ ফজরের নামাজের পর মসজিদে নববিতে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে ও মদিনায় মসজিদে নববিতে জানাজা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host