1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরে প্রাচীর ভাঙচুরের অভিযোগে থানায় বৃদ্ধার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ সময় দর্শন

 

দিনাজপুরন জেলা প্রতিনিধি:

দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় সীমানা প্রাচীর ভাঙচুর, নির্মাণকাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন এক বৃদ্ধা নারী।
অভিযোগকারী মোছাঃ নাজমা বেগম (৬০) জানান, তিনি দীর্ঘদিন ধরে তার প্রবাসী ভাইয়ের বাড়িঘর দেখাশোনা করে আসছেন। বাড়ির পুরনো সীমানা প্রাচীর নতুন করে নির্মাণের কাজ শুরু করলে গত ১১ এপ্রিল সকালে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে কাজে বাধা দেয় এবং গালিগালাজ করে।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবাদ করলে কয়েকজন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
নাজমা বেগমের দাবি, সোমবার (২৭ এপ্রিল) অভিযুক্তরা তার কাঁচা বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় তিনি দিনাজপুর কোতয়ালী থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host