1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ঢাকা, ২৭ এপ্রিল: আজ বিকেল ১টা ৩৫ মিনিট থেকে (চলমান) শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট”-এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে প্রায় ১৪০-১৫০ জন উপস্থিত রয়েছেন।

জোটের নেতৃবৃন্দ তিনটি প্রধান দাবি উত্থাপন করেছেন:

ক) মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ সকল বৈদেশিক চুক্তি জনসমক্ষে প্রকাশ করা এবং জাতীয় সংসদে উপস্থাপন করা;

খ) দেশবিরোধী সকল চুক্তি বাতিল করা এবং ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা;

গ) বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদ করা।

শেরেবাংলা নগর থানা পুলিশ ও র‍্যাব-০২-এর আনুমানিক ৫৫-৬০ জন সদস্য ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।“সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট” দেশের ১৩টি বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত। তারা এর আগেও মার্কিন বাণিজ্য চুক্তিকে “অসম ও জাতীয় স্বার্থবিরোধী” আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host