1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৭ সময় দর্শন
বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির জন্য কেন্দ্রসচিবের গাফিলতিকেই দায়ী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ হিসেবে রোববার (এস ২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে সকাল থেকেই কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে বাধ্য হয় তারা। কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতির সাহায্যে পরীক্ষা নেওয়া হয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতায় রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত। ওই লাইনে আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে শঠিবাড়ী গ্রিড থেকে বিকল্প সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, কেন্দ্রসচিব বিষয়টি আগে থেকে তাকে অবহিত করেননি। পরে জানার পর তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আরও বলেন, আগাম তথ্য পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি কেন্দ্রে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host