1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দর্শন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও সহিংসতার মাধ্যমে ইসরাইল দীর্ঘমেয়াদে সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি সাময়িকভাবে দমন করা গেলেও ভবিষ্যতে তা ‘টাইম বোমা’র মতো বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাশিয়ার একটি পাবলিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। তার মতে, ন্যায্য সমাধানের অভাব পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে।

ল্যাভরভ আরও বলেন, বর্তমানে অনেকেই জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করতে চাইছে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে এটি স্থায়ী সমাধান নয়।

ল্যাভরভের মতে, গাজা ও পশ্চিম তীরে সামরিক শক্তি ব্যবহার করে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখা গেলেও এই সমস্যার সমাধান হবে না। এর বিপরীতে ভবিষ্যতে তা আরও বড় সংকট তৈরি করবে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি যে অবিচার চলছে এবং জাতিসংঘের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সংক্রান্ত বহু সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই সমস্যার সমাধানে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চায় আরব বিশ্ব।

ল্যাভরভ আরও উল্লেখ করেন, আরব বিশ্বে ফিলিস্তিনিদের ওপর যে দমন-পীড়ন চলছে তা অত্যন্ত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এই পরিস্থিতির সমাধান না হলে ভবিষ্যতে সংঘাত আরও বেড়ে যাবে।

উল্লেখ্য, পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ এই অঞ্চলকে দখলকৃত এলাকা হিসেবে গণ্য করে এবং সেখানে বসতি নির্মাণকে অবৈধ বলে মনে করে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ২,৪০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোলাবর্ষণ, গুলি, অভিযান ও সম্পত্তি ধ্বংসের ঘটনা রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৬২ জনে।দুই বছর নৃশংস জাতিগত নিধনের পর ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দখলদার ইসরাইলি বাহিনীর সহিংসতা থামেনি। যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে অন্তত ৭৮৬ জন নিহত এবং ২ হাজার ২১৭ জন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩২০ জনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host