1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সিরিজ জয়: শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট দেশ নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবির: সংসদে ওয়াদুদ ভূঁইয়া ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন দেশে পৌঁছেছে স্ত্রী নির্যাতন ও ভ্রূণহ/ত্যার অভিযোগ, জাবি শিক্ষকের বিরুদ্ধে  সরকার শুধু মার্চেই ছাপিয়েছে ২০ হাজার কোটি টাকা: পিআরআই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সম্পূর্ণভাবে বন্ধ হলো বিদ্যুৎ উৎপাদন সরকারের কাছে তদন্তের আহ্বান বৈছা মুখপাত্রের: অনুদান আত্মসাত করলেন ৩ সমন্বয়ক হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান চরম বিপর্যয়ের মুখে দেশের পোল্ট্রি শিল্প হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ২৬ শিশুর: চট্টগ্রামে নিউমোনিয়ার রুদ্ররূপ

হরমুজ নিয়ে সামরিক বৈঠক, অংশ নিচ্ছে ৩০ দেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৮ সময় দর্শন

 অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন হচ্ছে। এ বিষয়ে ব্রিটেন বুধবার থেকে শুরু হওয়া দুই দিনের বৈঠকে ৩০টির বেশি দেশের সামরিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে প্যারিসে হওয়া আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে।

পরিস্থিতি ভালো হলে প্রণালিটি আবার খুলে দেওয়ার জন্য এই বৈঠকে বিস্তারিত পরিকল্পনা করা হবে। 

প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, আজ ও আগামীকালের লক্ষ্য হলো বিভিন্ন দেশের মতামত এক করে একটি যৌথ পরিকল্পনা তৈরি করা, যাতে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকে এবং স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা যায়। অগ্রগতি হতে পারে বলে তিনি আত্মবিশ্বাসী।

শুক্রবার প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত কৌশলগত এই প্রণালি বিষয়ক আন্তর্জাতিক আলোচনা হয়।

এর পরেই এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ৪০টিরও বেশি দেশ একত্রিত হয়েছিল। 

ব্রিটেন ও ফ্রান্স জোর দিয়ে বলেছে, এই বাহিনী শুধু প্রতিরক্ষা বাহিনী হবে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত হলেই কেবল তাদের মোতায়েন করা হবে। যুদ্ধরত পক্ষ হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরান এই আলোচনায় অংশ নেয়নি।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মঙ্গলবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে জানান, আলোচনার জন্য আরো সময় দিতে তিনি এর মেয়াদ বাড়াচ্ছেন।

উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে এবং ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বজায় রাখছেন। প্যারিসে বৈঠকের আগে লন্ডনের ডাউনিং স্ট্রিট খুব বেশি তথ্য না দিয়েই জানায়, এই সপ্তাহে একটি সামরিক পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলন হবে।

এই সম্মেলনটি উত্তর-পশ্চিম লন্ডনের পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হবে।

এটি যুক্তরাজ্যের প্রধান সামরিক কমান্ড সেন্টার, যেখান থেকে যৌথ সামরিক অভিযান তদারকি ও পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host