1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের সময় মসজিদের ভেতরে ইমাম আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতরে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের সময় হাতেনাতে আটক ইমাম মাওলানা আবুল বাশার ফরাজিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাওলানা আবুল বাশার ফরাজি জয়নগর ইউনিয়নের ছোট গোপালপুর গ্রামের মৃত আফতাব উদ্দিন ফরাজির ছেলে। তিনি জয়নগর সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদের ইমাম এবং স্থানীয় জামিয়াতুস সুন্নাহ হাফেজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমাম আবুল বাশার ফরাজি কৌশলে শিশুটিকে মসজিদের ভেতর ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী দৌড়ে এসে মসজিদের ভেতরেই অপকর্মরত অবস্থায় ইমাম আবদুল বাশারকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়রা জাজিরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

বিষয়টি নিয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবুল বাশার নামে এক ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host