1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ফুলবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ সময় দর্শন

কোয়াসিম সিদ্দিকী জনি, বিশেষ প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের তাণ্ডবে ঘরবাড়ি ও কৃষিজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। সন্ধ্যা গড়াতেই ঝড়ের তীব্রতা বাড়ে। রাত ৮টার দিকে আকাশে ঘন কালো মেঘ জমে এবং বাতাসের বেগ হঠাৎ বৃদ্ধি পায়। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারাই, আমডুঙ্গি, শিবনগর, রাজারামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং তুমুল শিলাবৃষ্টি শুরু হয়।
বিকট বজ্রধ্বনি ও ঘন ঘন বজ্রপাতের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ ছুটোছুটি করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দমকা হাওয়া একপর্যায়ে ঘূর্ণিঝড়ের মতো রূপ নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
আমডুঙ্গি হাট এলাকার বাসিন্দা জামেদুল ইসলাম বলেন, “হঠাৎ ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের তীব্রতায় মানুষ দিশেহারা হয়ে পড়ে।”
বারাইহাট এলাকার কৃষক এমদাদ জানান, “মাঠে থাকা বিভিন্ন ফসল, লিচু ও আম বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host