অবশেষে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। চার ধরনের তেলের নতুন দর আগের চেয়ে সর্বনিম্ন ১৫ থেকে ২০ টাকা বাড়ানো হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ানোর কথা জানিয়েছে, যা শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে। ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ এবং কেরোসিন ১৩০ টাকা।