1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পুকুরে বিষ দিয়ে যুবলীগ নেতার মাছ লুট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৫ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক
রাজশাহীর বাগমারায় এক পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার নূরপুর গ্রামে অবস্থিত ১২ বিঘা আয়তনের ওই পুকুরটিতে বিষ প্রয়োগের পর মরা মাছ লুট করারও অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-জামায়াত কর্মীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা দীর্ঘদিন ধরে নূরপুর গ্রামে ১২ বিঘার একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সোহেল রানা আত্মগোপনে রয়েছেন। তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা পুকুরটি দেখাশোনা করলেও নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার রাখা সম্ভব হয়নি। আজ শনিবার সকালে এলাকাবাসী পুকুরে রুই, কাতলা ও মৃগেলসহ কার্প জাতীয় বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখেন।

ভুক্তভোগী সোহেল রানা মুঠোফোনে জানান, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা গেছে। অভিযোগ উঠেছে, মাছ মরে ভেসে ওঠার পর স্থানীয় বিএনপি ও জামায়াতের কিছু কর্মী সংঘবদ্ধ হয়ে সেই মাছগুলো লুট করে নিয়ে যায়। সোহেল রানা বলেন, “৫ আগস্টের পর আমার বেশ কয়েকটি পুকুর দখল হয়ে গেছে। প্রাণের ভয়ে এই পুকুরটিতে পাহারাদার রাখতে পারিনি, সেই সুযোগে এই নাশকতা চালানো হয়েছে।”

আজ বেলা ১১টার দিকে সরেজমিনে নূরপুর গ্রামে গিয়ে দেখা যায়, পুকুরের চারধারে মরা মাছ ভাসছে। কিছু লোকজনকে জাল দিয়ে ও হাত দিয়ে পুকুর থেকে মাছ তুলে নিয়ে যেতে দেখা যায়। স্থানীয়রা জানান, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি পক্ষ এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মাছ নিধনের খবরটি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host