1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০ জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০ জন বিজ্ঞানীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনা তদন্ত করছে হোয়াইট হাউস। এই বিজ্ঞানীদের অনেকেরই পারমাণবিক বা মহাকাশ গবেষণার গোপন তথ্যে প্রবেশাধিকার ছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনও কথা হয়নি। তবে এই প্যাটার্নটি যথেষ্ট গুরুতর। তাই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা দরকার বলে প্রশাসন মনে করছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র মহাকাশ প্রকৌশলী ও উপকরণ প্রক্রিয়াকরণ বিভাগের পরিচালক মনিকা জাসিন্তো রেজা। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। স্টিভেন গার্সিয়া নামের আরেকজন সরকারি ঠিকাদার আলবুকার্কের কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ২৮ আগস্ট নিখোঁজ হন। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ ২০২৫ সালের মে মাসে নিখোঁজ হন। অবসরপ্রাপ্ত এয়ারফোর্স মেজর জেনারেল উইলিয়াম ‘নিল’ ম্যাককাসল্যান্ড, যিনি এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন, তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন।

মৃত্যুর ঘটনাগুলোও উদ্বেগ বাড়াচ্ছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ২০২৪ সালে মারা যান। তাঁর মৃত্যুর কারণ প্রকাশ্যে জানানো হয়নি। একই ল্যাবরেটরির গবেষক মাইকেল ডেভিড হিকস ডার্ট প্রজেক্ট ও ডিপ স্পেস ১ মিশনে কাজ করেছিলেন। তিনি ২০২৩ সালের জুলাইয়ে মারা যান। তাঁর মৃত্যুর কারণও জানানো হয়নি। এই ঘটনাগুলো এমন সময়ে ঘটছে, যখন হোয়াইট হাউস নাসা ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ চুল্লি তৈরির কাজ দ্রুত করতে বলেছে।

কংগ্রেসম্যান এরিক বার্লিসন এফবিআইকে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত হতে বলেছেন। তিনি বলেছেন, উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে এত বেশি নিখোঁজের ঘটনার সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। খবর- বিবিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host