1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সোনাগাজীতে টমটম চালককে বৈদ্যুতিক শক যুবদল নেতার: চাঁদা দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ফেনীর সোনাগাজীতে ১ লাখ টাকা চাঁদার দাবিতে এক বৃদ্ধ টমটম চালককে বৈদ্যুতিক শক দিলেরন জেলা যুবদল নেতা মহি উদ্দিন মহিন।

গতকাল দুপুরে উপজেলার আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম।

জানা গেছে, বুধবার দুপুরে আহম্মদপুর এলাকা থেকে বয়োবৃদ্ধ টমটম চালক জয়নাল আবদীনকে (৬০) জোরপুর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যান জেলা যুবদলের সাবেক সহসভাপতি মহি উদ্দিন মহিন ও সোনাগাজী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিনসহ ৪/৫ জন কিশোরগ্যাংয়ের সদস্য।

বিকেল তিনটার দিকে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ওই টমটম চালককে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত জয়নাল আবদীন বলেন, যুবদল নেতা মহিন ১ লাখ টাকা চাঁদার দাবিতে আমাকে মারধর করেছে, শরীরে বৈদ্যুতিক শক দিয়েছে। পরে একটি সাদা স্ট্যাম্পে সাক্ষর নিয়েছে দ্রুত ১ লাখ টাকার দাবিতে। অন্যথায় চুরির মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আমিরাবাদ ইউনিয়নের এক যুবদল নেতা বলেন, ১ লাখ টাকা চাঁদার দাবিতে একজন বয়োবৃদ্ধ টমটম চালককে ওরা পশুর মত পিটিয়েছে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, বৃদ্ধ জয়নালের দুই হাঁটুতে কাটা জখম এবং শরীরের অন্তত বিশটি স্থানে নীলাফোলা জখম রয়েছে।

এদিকে, চাঁদাদাবির অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মহি উদ্দিন বলেন, চুরির ঘটনার বিচার করেছি। এখানে দোষের কী আছে।

আইন-পুলিশ থাকতে বিচার-আচারের দায়িত্ব আপনাকে কে দিল- সংবাদকর্মীর এমন প্রশ্নের জবাবে যুবদল নেতা মহি উদ্দিন তাকে হুমকি-ধমকি দেন।

সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, মারধরের খবর পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host