1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ২০০ শিশু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭০ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জন। ১৬ই এপ্রিল, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯১ জন এবং গত ১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ সময় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯২ জন, গত ১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩ হাজার ৬৫ জন। ১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host