1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ সময় দর্শন
প্রতীকী ছবি

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
print sharing button
copy sharing button

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সিলেটে হামের উপসর্গ নিয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে আইসিইউতে একজন এবং বিকাল ৪টার দিকে ১০ মাসের আব্দুল্লাহ নামের আরেক শিশুর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম ও হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান। এ নিয়ে সিলেটে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত শিশুদের মধ্যে একজন হামের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল।

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের আগের ২৪ ঘণ্টায় আরও ৩ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জনের হাম শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host