1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে জোট বাঁধছে রাশিয়া ও চীন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৫ সময় দর্শন
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাশিয়া ও চীন আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে একযোগে কাজ করছে এবং বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে তাদের সক্ষমতা ও সম্পদ ব্যবহার করছে- এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (১৫ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এক সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা রাশিয়া ও চীনকে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল শক্তি হিসেবে দেখেন বলে জানান। তিনি বলেন, ‘দুটি দেশই শুধু রাষ্ট্র নয়, বরং দুটি ভিন্ন সভ্যতা, দুটি পারমাণবিক শক্তিধর দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা, সম্পদ এবং ভূরাজনৈতিক অবস্থানের দিক থেকেও তারা বিশাল। তারা পৃথিবীকে বিপদমুক্ত করতে কার্যকরভাবে তাদের এসব সম্ভাবনা ও সম্পদ একত্রিত করছে।’ জাখারোভা আরও বলেন, ‘মস্কো ও বেইজিংয়ের লক্ষ্য কোনো অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেয়া নয়, বরং আন্তর্জাতিক পরিস্থিতিকে স্থিতিশীল করা। কোন সভ্যতা কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে, এ নিয়ে বিতর্ক নয়, বরং আমাদের দুই দেশ আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে, এটাই গুরুত্বপূর্ণ।’ এদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন সফর করেছেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র সঙ্গেও সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host