1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ফরিদপুরে হামে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৯৮

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাম রোগে মোট ২৯৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার (১৫ এপ্রিল) সকালে এক ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানায়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন হাম রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর সদরে ১৪ জন, বোয়ালমারীতে ১২ জন, আলফাডাঙ্গা উপজেলায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, সালথায় ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন, নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এদিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৭ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host