1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জামালপুরে প্রায় ১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারী আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ সময় দর্শন
জামালপুর প্রতিনিধি:
জামালপুরে প্রায় ১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস্) ইয়াহিয়া আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থানার এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে অভিযানে মোছাঃ লকসি বেগম নামে এক নারীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ১০৪ গ্রাম হেরোইন ও ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
লকসি বেগম জেলার ইসলামপুর উপজেলার বেপারীপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জামালপুর শহরের পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করছিলেন। অভিযানে এসআই খাইরুজ্জামানের সঙ্গে ছিলেন এসআই জাহিদ, এসআই কায়ছার আহম্মেদ, এএসআই ফরহাদ উদ্দিন, কনস্টেবল আঃ করিম এবং নারী কনস্টেবল পারুল আক্তারসহ সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host