1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিক্ষকের বাড়িতে হামলা, ককটেল নিক্ষেপ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭০ সময় দর্শন

যশোরের অভয়নগর উপজেলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রশান্ত কুমার মুখার্জী (৭০) পায়রা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরে প্রার্থনা করছিলেন, এ সময় তার স্ত্রীর কাছে লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু এসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর পাশের একটি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে। প্রশান্ত কুমার মুখার্জী বলেন, ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, এক শিক্ষকের বাড়িতে দূর্বৃত্তরা লাল টেপ দিয়ে জড়ানো ককটেল সাদৃশ্য একটা জিনিস ফেলে গেছে। এরপর তারা একটি ঘরে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। ওই শিক্ষককে অভিযোগ দিতে বলেছি। এখনও তিনি থানায় আসেননি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host