1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৪ সময় দর্শন
হরমুজের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। ছবি: সংগৃীহত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

একটি মার্কিন যুদ্ধবাজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

ইসমাইল বাঘাই বলেছেন, একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল, যেটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয়। এই তথ্য দ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়।

একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে।

মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস মাইকেল মারফি’ দুবাইয়ের ‘জেবেল আলি’ বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির পশ্চিম অংশের কাছাকাছি পৌঁছেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির গন্তব্য দেখানো হয়েছে ‘সিঙ্গাপুর’।

এই মার্কিন যুদ্ধজাহাজটি এমন সময় হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে, যখন ইরান জানিয়েছে, এ মুহূর্তে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host