1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জামালপুরে পুলিশ সদস্যকে গাড়িচাপা, আইনজীবী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দর্শন
আইনজীবী বাবর আলী। সংগৃহীত ছবি

 জামালপুর প্রতিনিধি
জামালপুরে এক পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে মো. বাবর আলী নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আহত পুলিশ সদস্যের মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত আইনজীবীকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে আদালতে দায়িত্ব পালন শেষে পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কার চালিয়ে যাওয়ার পথে পেছন দিক থেকে তাকে চাপা দেন আইনজীবী মো. বাবর আলী। এতে মাহবুবুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। অভিযুক্ত বাবর আলী জাতীয় পার্টির জামালপুর জেলা শাখার সভাপতি এবং তিনি জামালপুর-৫ (সদর) আসনে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় আহত পুলিশ সদস্যের মা বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host