1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৭ হাজার টন ডিজেল আসলো পার্বতীপুর ডিপোতে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারত থেকে ৭ হাজার টন ডিজেল পৌঁছেছে। এই চালানের সঙ্গে আগে তিন ধাপে আমদানি করা ডিজেল মিলিয়ে মার্চ মাসে মোট ২২ হাজার টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে এসেছে। ৩১ মার্চ (মঙ্গলবার ) সকালে পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর দায়িত্বে থাকা ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেলের সরবরাহ শুরু হয়। ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে দীর্ঘ ১৪৬ ঘণ্টা সময় নিয়ে এই চালান মঙ্গলবার সকালে ডিপোতে পৌঁছায়। তিনি আরও জানান, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে। পূর্বে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার টন ডিজেল আসে। সব মিলিয়ে মার্চে চার ধাপে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host