1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আটোয়ারীতে ২ মুখ ও ৪ চোখ বিশিষ্ট গরুর বাছুর জন্ম

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৭৫৪ সময় দর্শন

আজব হলেও সত্য যে,পঞ্চগড়ের আটোয়ারীতে একটি গাভী দুই মুখ ও চার চোখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। জানাগেছে, উপজেলার তোড়িয়া ইউনিয়নের পূর্ব কাটালী গ্রামের মৃত হাকিম উদ্দীনের পুত্র মোঃ রাজেকুল ইসলামের একটি দেশী জাতের গাভীকে প্রাণি সম্পদ অফিসের বীজ দিয়ে গর্ভধারণ করা হয়। গত মঙ্গলবার( ২০ অক্টোবর) দিবাগত রাতে গাভীটি বাচ্চা প্রসবের জন্য ছটপট করলে স্থানীয় প্রাণি সম্পদ পল্লী চিকৎসক আব্দুল কাদের কে খবর দেয়া হয়। পরে আরো পল্লী প্রাণি চিকিৎসক কাওছার আলী, সফিকুল ইসলাম ও সুজন কে খবর দেয়া হয়। রাতেই পল্লী চিকিৎসকদের প্রচেষ্টায় গাভীটির একটি বাচ্চা প্রসব হয়। জন্ম হওয়ার পর বাছুরটি দেখে অনেকেই হতবাক হয়েছে।

 

এ কোন আজব দৃশ্য ! বাছুরটির একটি মাথা হলেও মুখ দু’টি, চোখ চারটি। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিভিন্ন এলাকা হতে অতি উৎসাহী লোকজন বাছুরটি এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে। গাভীর মালিক রাজেকুল ইসলাম জানান, বাছুরটি জন্ম হওয়ার পর উপজেলা প্রাণি সম্পদ অফিসে খবর দেয়া হয়েছে। পরিতাপের বিষয় হলো, বিভিন্ন এলাকা হতে শত শত লোকজন বাছুরটি দেখার জন্য আমার বাড়িতে এখনো ভিড় করছে কিন্তু আজ পর্যন্ত ( ২৪ অক্টোবর) প্রাণি সম্পদ অফিসার কিংবা ভ্যাটেনারী সার্জন কেহই দেখতে আসেননি।

 

পল্লী চিকিৎসকদের পরামর্শ মতে বাছুরটিকে ফিডারে করে গরুর দুধ খওয়াচ্ছি। বাছুরটি জন্মের চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত দাড়াতে পারেনি। বাছুরটি আজ পর্যন্ত জীবিত রয়েছে। তিনি বলেন, বাছুরটি বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host