1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পলাশে ১৮২ বোতল ফেন্সিডিলের আদলে তৈরি নিষিদ্ধ স্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৫ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৭ মার্চ) রাতে, পলাশ উপজেলার ঘোড়াশালের লাগালিয়া সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারখোলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে ও ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া এলাকার জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশালের লাগালিয়া এলাকার সড়কে এসআই মো: জালাল উদ্দিন ও সঙ্গীয় অফিসার সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মাহমুদ হাসান শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হাতে থাকা হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host