1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

থানায় ঢুকে ওসিসহ পুলিশকে মারপিট, ২ জামায়াত নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯৫ সময় দর্শন
মিজানুর রহমান। সংগৃহীত ছবি

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
print sharing button
copy sharing button

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ ৯ পুলিশকে মারপিট করার ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে পৌর জামায়াতের সাবেক আমির মিজানুর রহমানকে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গাইবান্ধা ডিবি পুলিশ।

এর আগে একই ঘটনায় তৌহিদুল ইসলাম কানন নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল দুই। গ্রেফতারের পর তাকে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম জানায়, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। পৌরসভার মালিকানাধীন একটি দোকানে তালা লাগানোকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীরা থানায় ঢুকে তাদের কথা শুনতে হবে বলে দাবি করেন।

এ সময় পুলিশ তাদের কথা শুনতে রাজি না হলে থানার ওসি সারোয়ার আলম, এসআই ও নারী পুলিশসহ ৯ জনকে মারপিট করার অভিযোগ ওঠে।

এ ব্যাপারে এএসআই রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host