1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রতিবন্ধী রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদল নেতা আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আলম মিয়া (৩০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করেছে পুলিশ। নিহত আলম মিয়া উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামের ছহূর উদ্দিনের ছেলে। অন্যদিকে, আটক ইমরান হোসেন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরশীপাড়া গ্রামে আলম মিয়ার বাড়ির প্রবেশ পথের জমি নিয়ে প্রতিবেশী আছিয়া বেগমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আছিয়া বেগম অভিযুক্ত ছাত্রদল নেতা ইমরানের ফুফু। এই বিরোধ মীমাংসায় তিন মাস আগে স্থানীয় একটি সালিশে আলম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা নিয়ে তিনি মানসিকভাবে ক্ষুব্ধ ছিলেন।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আলম মিয়া ওই জমি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আছিয়া বেগমের বাড়ির সামনে হৈচৈ করেন। খবর পেয়ে ইমরান হোসেন তার লোকজন নিয়ে আলমকে ধরে স্থানীয় কামালের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশ বাড়ির সামনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের পর অভিযানে নামে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে অভিযুক্ত ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করা হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা নাছিমা বেগম। আহজারি করে তিনি বলেন, আমার প্রতিবন্ধী পোলাডারে ওরা পিডাইয়া মাইরা ফেলল। এখন কে আমারে মা বইলা ডাকব? আমি এই হত্যার বিচার চাই।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, প্রধান অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host