1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৬ সময় দর্শন
এআই জেনারেটেড প্রতীকী ছবি
সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সভাপতি মনোনয়নের জন্য তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত প্রস্তাব আকারে পাঠাতে হবে। একই সঙ্গে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের নির্বাচন করতে হবে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী।

বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত প্রস্তাব আকারে বোর্ডে পাঠাতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের নির্বাচন করতে হবে প্রবিধানমালা-২০২৪ (২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ আগস্টের সংশোধনী) অনুসারে এবং তা যথাযথভাবে বোর্ডে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host