1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া সেই পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮২ সময় দর্শন
প্রতীকী ছবি
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া পিস্তল ও দুটি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারসহ এর সাথে জড়িত থাকার অভিযোগে মিশাল নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মিশাল শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা এবং মাদকসেবী। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। আরও কোনো মামলা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি জানান, সোমবার গভীর রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় ছিনতাইকারী মিশালকে। পরে তার স্বীকারোক্তি মতে একই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি।

পুলিশ সুপার আরও জানান, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার মিশালকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এছাড়া দায়িত্বহীনতার কারণে পুলিশ কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, সোমবার ভোর ছয়টায় শহরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন। এতে তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তলটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত করে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host