1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৯ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী জনি, বিশেষ প্রতিনিধি:

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

আটক রাসেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রাম এলাকার বাসিন্দা এবং তিনি মকবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট–২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host