1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভোলায় তরমুজ চাষিদের ওপর জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধসহ আহত ৬

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৬ সময় দর্শন

ভোলায় তরমুজ চাষিদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামের এক চাষি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত ওই চাষিকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচজন চাষি আহত হয়েছেন।

আজ রোববার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ভোলার চরে এ ঘটনা ঘটে।

আহত চাষি সুমন সর্দার জানান, ভোলার চরে ২০০ একর জমিতে তরমুজের আবাদ করেছেন তারা। ফসল পাকার পর আজ সেই তরমুজ কাটতে গেলে হালিম, মিন্টু ইকরাম ও সেলিম খাঁ টাকা না দিলে তরমুজ কাটতে দেবে না বলে বাঁধা দেয়। এ সময় বাগবিতন্ডার একপর্যায়ে চাষিদের ওপর এলোপাথারি গুলি চালায় জলদস্যুরা। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং রিয়াজ, ফয়ছাল, জুয়েল, সিরাজ ও রিপন নামের পাঁচজন আহত হন। তারা হাপাতাল থেকে প্রাথমিক  চিকিৎসা  নিয়ে বাড়ী ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ছাড়া প্রভাবশালী কয়েকটি চক্রের ছত্রছায়ায় চরে হামলা, লুটপাট ও দখলদারিত্বের কারণে অতিষ্ট হয়ে চাষিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host