1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খুলনায় জাপান-ব্রিটেনে তৈরি ৫ পিস্তল ও গুলিসহ নারী আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

খুলনা নগরীতে এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল এবং ৯৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আটক সুরাইয়া পারভীন সুমী (৩৭) সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে জাপান ও ব্রিটেনের তৈরি পিস্তল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ ৭ই মার্চ, শনিবার সকালে লবণচরা থানার নিজখামার এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে ওই নারীকে আটকের খবরটি নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান।

ওসি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। সকালে একটি গাড়িতে থাকা নারীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে আটক ওই নারী কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন কিংবা কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিষয়টির তদারকি করছেন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host