1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৭ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতের নাম আব্দুল বারেক (৫৫)। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বোচাগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
দুপুর আড়াইটায় বোচাগঞ্জ উপজেলার আখাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বারেক ওই গ্রামের শরীফ উদ্দীনের পুত্র।

পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি রাতে বোচাগঞ্জ উপজেলায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অফিসের ৩ নৈশ্য প্রহরীকে বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় নেসকো কর্তৃপক্ষ বোচাগঞ্জ থানায় আব্দুল বারেকসহ তার সহযোগীদের আসামি করে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে আখাপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল বারেককে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা, একটি দেশি ছুরি, ৭টি লোহার রড, একটি লোহার হাতলসহ রড, তালা কাটার ২টি লোহার কাচি, একটি হ্যাচকো ব্লেডসহ একটি মাঙ্কি টুপি উদ্ধার করে পুলিশ।
জেলার বোচাগঞ্জ থানার (ওসি) পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আব্দুল বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা চলমান রয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host