1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত নামাল ইরান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৭ সময় দর্শন
অনলাইন ডেস্ক
ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসিদাবি করেছে যেতারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে। আইআরজিসির দাবিহামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ীএক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছেড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে বলা হয়েছেইরানের ইসফাহানতাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোনকে বিধ্বংস করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। উল্লেখ্যহার্মিস ৯০০ হলো অত্যাধুনিক ড্রোনযা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে।

এতে রয়েছে

ইলেকট্রোঅপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরাযা দিনরাত নজরদারি করতে সক্ষম। সিনথেটিক অ্যাপারচার রাডারযা মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও চিত্র/ছবি সংগ্রহ করতে সক্ষম। গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটরযা মাটিতে চলমান যে লক্ষ্য শনাক্ত করতে পারে। সূত্রআলমায়াদিনইয়েমেন প্রেস এজেন্সিপ্রেস টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host