1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বড় সাজ্জাদের ভাতিজা পুলিশকে গুলি করে পালাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০০ সময় দর্শন
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে এবার পুলিশের বিশেষ অভিযানের সময় গুলি চালিয়ে পালিয়ে গেছে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ভাতিজা মোহাম্মদ। এ ঘটনায় দেশি-বিদেশি বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের সঙ্গে গোলাগুলির পর মোহাম্মদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন ও মো. জসিম। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ম্যাগাজিনসহ একটি বিদেশি এসএমজি, একটি পাইপগান, ৪৫৫ রাউন্ড পিস্তলের গুলি, ১৪টি শটগানের কার্তুজ ও একটি খালি কার্তুজ। এ ছাড়া একটি চাপাতি, একটি রামদা, তিনটি ছোরা, একটি কাঁচি, ৮৮০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন, দুটি বডি-ওর্ন ক্যামেরা, স্প্রে কিট, একটি লোহার বেসবল ব্যাট, ড্রিল মেশিন, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এর আগে ২০২৪ সালের ৪ ডিসেম্বর রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় পুলিশ অভিযানে গেলে আরেক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় ছোট সাজ্জাদের গুলিতে দুজন সাধারণ মানুষ আহত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host