1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১০ সময় দর্শন
স্টাফ রিপোর্টার

কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ২ মার্চ, সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত তিনটার দিকে সাহরি খেতে ওঠেন ওই গৃহবধূ। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি তাঁকে মারধরও করা হয়। আক্রান্ত গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীদের সামনেই মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, নির্জন এলাকায় ওই ঘরে ভোররাতে সাহরি খেতে উঠেছিলেন ওই গৃহবধূ। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওসি নুর আহমদ জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ওসি নুর আহমদ বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে গৃহবধূর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের মামলা রয়েছে। বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড কি না, তার অনুসন্ধান চলছে। গৃহবধূর স্বামী প্রবাসী। তাঁর বড় ভাই বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাইয়ের স্ত্রীকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host