1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বড় বোন ছোট ভাইয়ের হাতে খুন!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সেনোয়ারা বেগম। অভিযুক্ত তার সহোদর ভাই জানে আলম।

হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, মধ্যরাতে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করেন জানে আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে, তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ এবং গণপিটুনি দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host