1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ফেনীতে আতঙ্কে হিন্দু পাড়ার বাসিন্দারা: মন্দিরে লুটপাট-অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৮ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ফেনীর দাগনভুঞায় একটি মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ ২রা মার্চ, সোমবার ভোররাতে উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতুলি গ্রামে মনোরঞ্জন ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম। অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দাগনভুঞা থানার ওসি।

জানা গেছে, দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন দক্ষিণ আজিজ ফাজিলপুর মনোরঞ্জন ডাক্তার বাড়িতে পারিবারিক মন্দিরে ভোররাতে মুল্যবান মালামাল লুট করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন বেরিয়ে আসার আগেই মন্দিরের ভেতরের মুর্তি, বিগ্রহ, পূজার সরঞ্জামাদি, ধর্মীয় গ্রন্থ ও আসবাবপত্র পুড়ে যায়।

মন্দিরের পরিচালনা কমিটির সদস্য প্রিয়াঙ্কা ভৌমিক বলেন, ৫ই আগস্টের পর থেকে আমরা আতঙ্কে আছি। জাতীয় নির্বাচনের পরে হিন্দু পাড়ায় আরও বেশি আতঙ্ক বিরাজ করছে। পাহারা দিয়েও মন্দির রক্ষা করতে পারিনি। দুর্বৃত্তরা দরজা কেটে মূল্যবান মালামাল লুট করে আগুন ধরিয়ে দিয়েছে। প্রশাসন আন্তরিক হলে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

ওসি ফয়জুল আজিম বলেন, মূল্যবান সামগ্রী লুট ও অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host