1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিএনপির বিরুদ্ধে ‘মবের’ অভিযোগ: চাঁদপুর আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থীদের প্যানেল প্রত্যাহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১১ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বিএনপিপন্থীদের কাছে ‘মবের শিকার’ হওয়ার অভিযোগ তুলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’ প্যানেল। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

প্যানেলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ও পরে মব সৃষ্টি করে তাঁদের প্রার্থীদের লাঞ্ছিত করা হয়। বিশেষ করে সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে টেনেহিঁচড়ে অপদস্থ করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করা হয়।

ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বহিরাগতদের হামলার ঘটনা সমিতি ভবনের নজরদারি ক্যামেরায় ধারণ হওয়ার কথা ছিল। তবে সে সময় ক্যামেরা বন্ধ ছিল বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় ঘোষিত নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণা এবং সুষ্ঠু পরিবেশে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।

এর আগে ২৬ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালসহ পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র জমা দেন। একই দিনে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবুল খায়ের মো. সালেহর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়ন দাখিল করে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর বলেন, জামায়াত সমর্থিত প্যানেলের পক্ষ থেকে নির্বাচন বয়কট সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী ৫ মার্চ সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, শুনানি ও প্রত্যাহার প্রক্রিয়া রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্ধারিত ছিল। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host