1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

অন্তর্বর্তী সরকারের সময় বাণিজ্য নিষেধাজ্ঞা তোলা নিয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে কথা হয়েছে: বাণিজ্যমন্ত্রী  

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৬ সময় দর্শন
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বৈঠক করেছেন সোমবার। ছবি: সংগৃহীত 

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের সময় পণ্য নিয়ে ভারত ও বাংলাদেশের পাল্টাপাল্টি যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা তুলে নেওয়ার বিষয়ে ভারত সরকারকে জানাবেন বাংলাদেশে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বিষয়টির সমাধান হবে আলোচনায়। আজ সোমবার সচিবালয়ে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এনিয়ে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে দুই দেশের বিবদমান বাণিজ্য সমস্যার সমাধান হবে। সচিবালয়ে দীর্ঘ প্রায় এক ঘণ্টা বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভারত থেকে সাড়ে ৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। বাংলাদেশ দেড় বিলিয়ন ডলার রপ্তানি করে।

 

 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিভিন্ন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশও কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। এক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেছি। হাই কমিশনার তাদের অর্থমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের অবস্থান জানাবেন।

বাণিজ্যমন্ত্রী জানান, হরমুজ প্রণালী অল্পদিন বন্ধ থাকলে সমস্যা নেই। এ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই। আমদানি পণ্যসহ জ্বালানির মজুদ আছে।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ও জনগণকেন্দ্রিক সহযোগিতা সব ক্ষেত্রে আরও জোরদার করত চায় ভারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host