1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

গুদামে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ, আটক ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৫ সময় দর্শন
একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে ভোজ্য তেল জব্দ করা হয়

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ভোক্তা অধিকার অধিদফতর এবং র‌্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শ ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ এবং দুজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১ মার্চ) বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার একটি পরিত্যক্ত গুদামে অভিযান পরিচালনা করে ওই তেল জব্দ করা হয়। আটক দুজন হলো– শাহীন (৩২) ও বিশাল (২৬)। তারা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।

ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং র‌্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যক্ত গুদামে যৌথভাবে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দ করা তেলের পরিমাণ ১ হাজার ৪শ ৪৪ লিটার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host