1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ইরানে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে কিম জং উন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৬ সময় দর্শন

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ছিল ‘অবৈধ আগ্রাসন’ এবং এটি জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) রোববার এ তথ্য জানিয়েছে বলে লিখেছে সংবাদমাধ্যম রয়টার্স। মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অনুমিতই ছিল।’ তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ চরিত্রের কারণে এমন পরিণতি অনিবার্য ছিল। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো অবস্থাতেই মেনে নেওয়ার মতো নয়। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলো এবং যাদের অভিন্ন স্বার্থ রয়েছে, তাদের দায়িত্ব নিতে হবে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানিয়েছে, তাদের বিমান বাহিনী বড় আকারের এক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর তেহরানের কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতার আশঙ্কা আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host