1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি’সহ ৬ পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সাধারণ সম্পাদকসহ ৭ পদে জয়ী হয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদসহ ৪ পদে জয় পয়েছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদের সাথে বিজয়ী হওয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদও আওয়ামীপন্থী রাজনীতিতে জড়িত ছিলেন।

নির্বাচনী ফলাফলে নেটিজেনরা বলছেন, এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী ও বিএনপি সমর্থনকারীদের মধ্যে সমতার বিজয় হয়েছে। সভাপতি পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোহেল খালিদ মো. সাঈদ ১৩৩ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম ৮৭ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খ. ম. আরিফুল ইসলাম (রিপন) ১৬৫ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুর রহমান ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল ১৯৬ ভোট পান। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন অ্যাডভোকেট এস এম মনোয়ার হোসেন মুকুল (১৩৫ ভোট) ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন (১১৬ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুন নাহার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সাত্তার (শাহেদ) ১২৬ ভোট এবং অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম (মনিরুল) ৬৩ ভোট পান। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মকলেছুর রহমান পিন্টু ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সেনা (১০৫ ভোট), অ্যাডভোকেট ইকবাল হোসেন টুকু (৮৩ ভোট) এবং অ্যাডভোকেট শহিদুল ইসলাম (৭১ ভোট)। গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এনামুল হক ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোছা. সুলতানা বেগম (মমো) ১৯৭ ভোট পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সিনিয়র সদস্য ও জুনিয়র সদস্য পদে ভোট গণনা চলছিল। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট মো. তোজাম্মেল হক, অ্যাডভোকেট রোকুনুজ্জামান (সাজু) ও অ্যাডভোকেট আশরাফুল রেজা (শিমুল)। দপ্তর সম্পাদক পদে- অ্যাডভোকেট মারুফ বিল্লাহ, অ্যাডভোকেট ওয়াকিবুল ইসলাম (লিপসন) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (দিপু)। সিনিয়র সদস্য পদে- অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অ্যাডভোকেট হাফিজুর রহমান (হাফিজ), অ্যাডভোকেট আকতারুজ্জামান আকতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান (আজিম) ও অ্যাডভোকেট আশুতোষ কুমার পাল (দেবাশীষ)। জুনিয়র সদস্য পদে- অ্যাডভোকেট খাইরুজ্জামান, অ্যাডভোকেট সাইফুর রহমান (সুমন), অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম রানা (২), অ্যাডভোকেট জাভেদ কাইছার (জাসিব) ও অ্যাডভোকেট খন্দকার নবীন মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কে. এম. আব্দুর রউফ। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোস্তফা সামসুজ্জামান ও অ্যাডভোকেট মো. আল মুজাহিদ হোসেন (মিঠু)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host