1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরের নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা, এলাকায় শোকের ছায়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ সময় দর্শন
মাফিকুল ইসলাম:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ ইউনিয়নের আমরুলবাড়ী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মোঃ শামস (৭) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটি ওই গ্রামের মোঃ মমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে সবাই যখন ইফতার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, তখন অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কৌশলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। ইফতারের পর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ৮ টা ০৫ মিনিটে স্থানীয়রা গ্রামের পাশের একটি ভুট্টা ক্ষেতে শিশুটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলা, দুই হাত ও দুই পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ০৯ টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার ও স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host