1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রোজার শুরু থেকেই মুরগির চড়া দাম, ব্রয়লার কেজিতে বেড়েছে ৫০ টাকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

পবিত্র রমজান মাস শুরুর আগে বেড়েছে ব্রয়লার মুরগির ও সোনালি মুরগির দাম। এর মধ্যে গত এক সপ্তাহে কেবল ব্রয়লারের দামই কেজিতে প্রায় ৪৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনে পর মুরগির বাচ্চার দাম বেড়েছে। এ কারণে নির্বাচনের পর বাজারে মুরগির দামও বেড়েছে। এ ছাড়া শীতে খামারে মুরগির মৃত্যুর কারণেও দামে প্রভাব পড়েছে। তবে রমজানে এভাবে মুরগির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম ছিল ৩০০ টাকা প্রতি কেজি। তবে নির্বাচনের পরদিন থেকে ব্রয়লার মুরগির দাম এক লাফে ২১০ টাকা ছুঁয়েছে। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে। নির্বাচনের পরপর মুরগির দাম বেড়েছে। বাচ্চার দাম বেড়ে যাওয়া একটি কারণ। পাশাপাশি প্রচুর মুরগি মারা গেছে শীতে। এরও প্রভাব পড়েছে। রমজান সামনে রেখে প্রায় খামারিরাও সেভাবে মুরগি সরবরাহ করতে পারছেন না। ফলে বাজারে চাহিদা থাকলেও মুরগি কম। খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে এক দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল সর্বোচ্চ ২৫ টাকা। দুই মাসের ব্যবধানে এখন বাজারে ওই বাচ্চা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। হঠাৎ করে মুরগির বাচ্চার দাম এভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন খামারিরা। খামারিরা জানান, গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানভেদে ব্রয়লার মুরগির প্রতিটি বাচ্চা বিক্রি হয়েছে ২২ থেকে ২৫ টাকায়। এ বছরের জানুয়ারিতে দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ওঠানামা করেছে। দুই সপ্তাহ আগেও ব্রয়লার মুরগির এক দিনের বাচ্চার দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। তবে এ সপ্তাহে দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকার মতো। একটা মুরগির বাচ্চার দাম পড়ছে ৮৩ টাকা। সেটিকে ১ কেজি পরিমাণ করতে ১৮০ টাকার বেশি খরচ হচ্ছে। বাচ্চার দাম কমলে মুরগির দাম কমে যাবে। বাচ্চা সরবরাহ করা প্রতিষ্ঠানগুলো দাম না কমালে বাজারে দাম কমার সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host