1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলিতে আমদানি-রপ্তানি ১ দিন বন্ধের ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর ১দিন ব্ন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ২০ফেব্রুয়ারি (শুক্রবার) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শাহীনুর ইসলাম শাহীন জানান, ২১ ফেব্রুয়ারি (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওইদিন ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না, কোন ট্রাক বন্দর থেকে ভারতের প্রবেশ করবে না এবং বন্দরের ভেতরে সকল প্রকার পণ্য লোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকবে।

আরোও জানানো হয়, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সকল ধরনের ট্রাক চলাচল যত নিয়মে চলবে। তবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রীদের যাতায়াত চলবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host