1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রমজান উপলক্ষে তেরখাদার বাজারে দ্রব্যমূল্য মনিটরিং

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ সময় দর্শন
খুলনা তেরখাদা প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা সদরের কাটেঙ্গা বাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারে তদারকি অভিযান চালানো হয়।
মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. নুরুন্নবী। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার, ভারপ্রাপ্ত স্যানিটারি পরিদর্শক জুয়েল রানা এবং তেরখাদা থানার একটি চৌকস টিম। প্রশাসনের তদারকিতে বাজারে শৃঙ্খলা বজায় রাখা হয়েছে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী বলেন, “পবিত্র রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।”
উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত মনিটরিং অব্যাহত থাকলে রমজানজুড়ে বাজারে দ্রব্যমূল্য সহনীয় থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host