1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কেশবপুরে ধানখেত থেকে মাছের ঘের ব্যবসায়ী অরুণ অধিকারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকায় একটি ধানখেত থেকে স্থানীয় ব্যবসায়ী অরুণ অধিকারী (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অরুণ অধিকারী ওই রাতে কেশবপুর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে সাহাপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। বাড়ির অদূরে ধানখেতের কাছে তাঁকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা দ্রুত তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন। দেশে ফিরে তিনি মাছের ঘেরের ব্যবসা শুরু করেন। তাঁর বড় ভাই অশোক অধিকারী সাংবাদিকদের বলেন, “ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন বা সন্দেহজনক কিছু দেখা যায়নি, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” কেশবপুর থানার ওসি (তদন্ত) জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে—সম্ভবত মোটরসাইকেল দুর্ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে। কোনো মামলা দায়ের হয়নি, তবে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জানান, অরুণ অধিকারী শান্ত ও পরিচিত ব্যক্তি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host