1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জিয়া হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন এর বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক। ১৪ ফেব্রুয়ারী (শনিবার)
দিনাজপুরের কেয়ার নাসিং কলেজ অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এর সভাপতিতে জিয়া হার্ট ফাউন্ডেশন-২০২৫ এর বার্ষিক সাধরণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ ও বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ গঠন ও নিশ্চিতকরণ প্রতিবেদন পাঠ এবং বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ বদরুদ্দোজা ও ডা. মোঃ জিয়াউল হক। বার্ষিক আয়-ব্যায়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির। জিয়া হার্ট ফাউন্ডেশন এবং অঙ্গ প্রতিষ্ঠান সমূহের আয়-ব্যয়ের হিসাব অডিট রিপোর্ট পেশ করেন হিসাবরক্ষণ ও নিরীক্ষণ কর্মকর্তা সামশির করিম ফারুক ও মোঃ শাহরিয়ার খান।
সাধারণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানের একপর্যায়ে মুক্ত আলোচনা শুরু হলে তাতে অংশগ্রহণ করেন শাহীন খান, আব্দুল কাইয়ুম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন, আয়কর আইনজিবি মোল্লা শাখাওয়াত হোসেন, সাদাকাত আলী খান, সুলতানা রাজিয়া, তামান্না পারভিন প্রমুখ।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি, ডা. মোঃ গোলাম গাউস মন্টু আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, ডা. মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আবু তৈয়ব আলী দুলালসহ আরো অনেকে। সাধারণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত, পবিত্র গীতা এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জিয়া হার্ট ফাউন্ডেশনের সদস্য সহ অন্যান্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host