1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় ভোটারদের অসন্তোষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ সময় দর্শন
মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে ভোটারদের লাইন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রের পুরুষ ভোটাররা এ অসন্তোষ প্রকাশ করেন।

জানা গেছে এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৩২৯ জন।

সরেজমিনে দেখা গেছে, লাইন ধরে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় অসন্তোষ প্রকাশ করে কয়েক দফা প্রিসাইডিং অফিসারের সঙ্গে আলাপ করেন তারা।

এ প্রসঙ্গে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান হোসেন বলেন, ভোটার দুটি ব‍্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তাই সঙ্গত কারণে সময়টা বেশি লাগছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার ঘটেনি। সবাই সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। নর্থ সাউথের শিক্ষার্থী নাহিদ জাবেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমার প্রথম ভোট। উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে এসেছি। কোনও শঙ্কা বা ভয় কাজ করছে না। গৃহিণী আসমা বেগম বলেন, আমাদের এলাকার বড় সমস‍্যা মাদক। যিনি নির্বাচিত হবেন তিনি এ বিষয়ে নজর দেবেন বলে আশা করি। শিশুদের খেলার মাঠ নেই। এটাও নির্বাচিত সংসদ সদস্য ব্যবস্থা করবেন বলেও প্রত‍্যাশা আমার। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জসিম হোসেন বলেন, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে আসছি। আশা করি, তিনি নির্বাচিত হলে এলাকার ভাগ্য উন্নোনয় ঘটাবেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host