1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খুলনা-৪: চার প্রার্থী জানালেন কোথায় ভোট দেবেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

 

খুলনা তেরখাদা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে ভোটকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চারজন প্রার্থী। ভোটারদের সুবিধার্থে প্রার্থীরা নিজেরা কোথায় ভোট দেবেন, তার তথ্য জানিয়েছে।

 

বিএনপির মনোনীত প্রার্থী এস কে আজিজুল বারী (ধানের শীষ) রূপসা উপজেলার আইচগাতীর সবুরুনন্নেছা মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন (দেওয়াল ঘড়ি) রূপসা উপজেলার কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। চরমোনাই পীর মনোনীত অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (হাতপাখা) রূপসার জেবিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী এসএম আমজাদ হোসেন (ফুটবল) তেরখাদা উপজেলার জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

 

 

চার প্রার্থীর মধ্যে তিনজনের বাড়ি রূপসা উপজেলায় এবং একজনের বাড়ি তেরখাদা উপজেলায়। স্থানীয়রা মনে করছেন, আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর মধ্যে, তবে অন্যান্য প্রার্থীর অংশগ্রহণও ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

 

ভোটের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিন উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host