1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে সমন জারি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ সময় দর্শন
মির জুমলা মিঠু

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে ‘জামায়াতকে ভোট দিলে তাদের চিহ্নিত করে এলাকাছাড়া করার’ হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মির জুমলা মিঠুর বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে বেগমগঞ্জ উপজেলার বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার তার বিরুদ্ধে ওই সমন জারি করেন। বিচারক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভিডিওতে ওই নেতার বক্তব্য শুনে তাকে শোকজ করা হয়। পরে তিনি জবাব দিয়েছেন। আজ বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে ওই নেতার বিরুদ্ধে সমন জারি ও নির্বাচন কমিশনের কাছে পরবর্তী ব্যবস্থা নিতে লিখিত দেওয়া হয়েছে।’

এর আগে, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির জুমলা মিঠু জামায়াতে ইসলামীকে ভোট দিলে তাদের চিহ্নিত করে এলাকাছাড়া করার হুমকি দেন।

তিনি নোয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী বরকত উল্লাহ ভুলুর পক্ষে ভোট করার সময় একটি উঠান বৈঠকে ওই বক্তব্য দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‌‘মনে রাখবেন, যারা স্থানীয় জামায়াতের ভোট করে তাদের চিহ্নিত করে রাখবেন। আমরা তাদের থেকে জবাব আদায় করে ছাড়বো। আমরা তাদেরকে এলাকায় থাকতে দেবো না—এইটা হলো আমাদের সাফ কথা। এই বক্তব্য অনেকে রেকর্ড করলেও কিছু যায় আসে না।’

বিষয়টি জানার পর বেগমগঞ্জ নির্বাচনি অনুসন্ধান কমিটি মির জুমলা মিঠুকে শোকজ করে। শোকজের জবাব দিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা মিঠু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host